Search This Blog

Wednesday, October 5, 2011

বাজে করুণ সুরে / A Doleful Note Rings

বাজে করুণ সুরে হায় দূরে
তব চরণতলচুম্বিত পন্থবীণা ।।
এ মম পান্থচিত চঞ্চল
জানি না কি উদ্দেশে ।।
যূথীগন্ধ অশান্ত সমীরে
ধায় উতলা উচ্ছ্বাসে,
তেমনি চিত্ত উদাসী রে
নিদারুণ বিচ্ছেদের নিশীথে ।।

- রবীন্দ্রনাথ

A doleful note rings, alas far away
          On the lyre of the road, kissing your feet.
This wayfaring mind of mine is restless –
Who knows for what?
As the fragrance of the jasmine runs with an excited passion
          Through the boisterous wind,
So is the soul indifferent
          In the night of utter disunion.     
- Rabindranath Tagore

Translated by: Sudipta Munsi

Sunday, October 2, 2011

Mori Chundi Me Pada- Kabir Bhajan by Kanika Bandyopadhyay

আমি তখন ছিলেম মগন গহন / কণিকা বন্দ্যোপাধ্যায়

আমার মাথা নত করে - রাজেশ্বরী দত্ত ও শান্তিদেব ঘোষ

Baje Karuna Sure sung by Rajeswari Dutta

নীল দিগন্তে / On the yonder azure horizon

নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
বসন্তে সৌরভের শিখা জাগল ।।
আকাশের লাগে ধাঁধা
রবির আলো ওই কি বাঁধা ।
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল,
শর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল ।।
নীল দিগন্তে মোরে বেদনখানি লাগল,
অনেক কালের মনের কথা জাগল ।
এল আমার হারিয়ে-যাওয়া
কোন ফাগুনের পাগল হাওয়া ।
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল,
শর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল ।।


- রবীন্দ্রনাথ

On the yonder azure horizon,
A blossom ablaze has been caught up –
It is as though a fragrant flame has awakened.
A riddle is there on the firmament –
As if the sun has lost itself in it.
Perhaps it seeks itself nearer the earth:
Thus it woke up as a flower of the mustard-field.
In the blue horizon the pangs touched me –
The pent-up feelings got a vent.
The vagrant wind, lost in an unknown spring,
Has come back to me.
Perhaps it desires itself in this spring:
Thus waking wave-like in the mustard-field.

- Rabindranath Tagore

Translated by: Sudipta Munsi

Saturday, September 24, 2011

বিকালবেলার রৌদ্রকে যেমন উজাড় করে দিনান্ত / As the day’s end


বিকালবেলার রৌদ্রকে যেমন উজাড় করে দিনান্ত
শেষ-গোধূলির ধূসরতায়
তেমনি সোনার ফসল চলে গেল
অন্ধকারের অবরোধে ।
তার পরে শূন্যমাঠে অতীতের চিহ্নগুলো
... কিছুদিন রইল মৃত শিকড় আঁকড়ে ধরে —
শেষে কালো হয়ে ছাই হল আগুনের লেহনে ।

মাস গেল ।
তার পরে মাঠের পথ দিয়ে
গোরু নিয়ে চলে রাখাল —
কোনো ব্যথা নেই তাতে , কোনো ক্ষতি নেই কারো ।
প্রান্তরে আপন ছায়ায় মগ্ন একলা অশথ গাছ ,
সূর্য-মন্ত্র-জপ-করা ঋষির মতো ।
তারই তলায় দুপুরবেলায় ছেলেটা বাজায় বাঁশি
আদিকালের গ্রামের সুরে ।
সেই সুরে তাম্রবরন তপ্ত আকাশে
বাতাস হূহু করে ওঠে ,
সে যে বিদায়ের নিত্যভাঁটায় ভেসে-চলা
মহাকালের দীর্ঘনিশ্বাস ,
যে কাল , যে পথিক , পিছনের পান্থশালাগুলির দিকে
আর ফেরার পথ পায় না
এক দিনেরও জন্যে । -রবীন্দ্রনাথ
 
 
As the day’s end
empties the last rays of the sun
Into the grey of the passing dusk,
So passed away the golden harvest
into the siege of darkness.
Thereafter in the abandoned field the symbols of the past
Clung to dead roots for sometime –
Now they are turned black by the fire ablaze.

Months passed by.
Then, the cowherd leads his cattle
Through the path running through the field –
No pain in it, no loss for anyone.
The solitary banyan tree stands nude with its own shadow by the wayside
like a seer chanting hymns in praise of the Sun.
Under its very shade in the afternoon the boy plays on his flute
the tune of the song eternal.
The wind bewails to that tune
in the copper-hued burning sky.
It is the deep sigh of the Great Time,
ever flowing downstream in parting –
the time which, the passer-by who, gets no more
a chance to return to the inn left behind,
not even for a day.

- Rabindranath Tagore

Translated by: Sudipta Munsi